রিটার্ন, এক্সচেঞ্জ ও রিফান্ড পলিসি
Naiman Naturals
Naiman Naturals-এ আমরা আপনাকে ১০০% আসল ও ল্যাব টেস্টেড পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহক ও কোম্পানির পারস্পরিক নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে আমাদের পলিসি নিচে দেওয়া হলো:
⚠️ বিশেষ সতর্কবার্তা: বাধ্যতামূলক আনবক্সিং ভিডিও
পার্সেল খোলার সময় অবশ্যই একটি স্পষ্ট ‘আনবক্সিং ভিডিও’ (Unboxing Video) করে রাখুন। পণ্য ভাঙা, ভুল পণ্য বা কোনো কিছু কম থাকার অভিযোগের ক্ষেত্রে এই ভিডিওটি একমাত্র প্রাথমিক প্রমাণ হিসেবে গণ্য হবে। পার্সেলটি অক্ষত ছিল কিনা তা নিশ্চিত করতে ভিডিও ছাড়া কোনো অভিযোগ বা এক্সচেঞ্জ দাবি গ্রহণযোগ্য হবে না।
১. রিটার্ন ও এক্সচেঞ্জের শর্তাবলি
আপনি নিচের ক্ষেত্রগুলোতে পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে পরিবর্তন (Exchange) করতে পারবেন:
- যদি পণ্যটি ক্ষতিগ্রস্ত (Damaged) বা ত্রুটিপূর্ণ অবস্থায় পান।
- যদি আপনার অর্ডার করা পণ্যের পরিবর্তে ভুল (Wrong Product) পণ্য ডেলিভারি দেওয়া হয়।
এক্সচেঞ্জ ও রিফান্ড নিয়ম: আমাদের যেকোনো পণ্যে ত্রুটি থাকলে আমরা তা সম্পূর্ণ আমাদের খরচে পরিবর্তন (Exchange) করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যদি উদ্ভূত পরিস্থিতিতে উক্ত পণ্যটি আমাদের স্টকে না থাকে, কেবল তখনই গ্রাহকের পরিশোধিত মূল্য রিফান্ড করা হবে।
২. শিপিং চার্জ সংক্রান্ত নিয়ম
- কোম্পানির ত্রুটির ক্ষেত্রে: আমাদের পক্ষ থেকে ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য পাঠানো হলে (আনবক্সিং ভিডিও সাপেক্ষে), এক্সচেঞ্জ করার যাবতীয় কুরিয়ার খরচ Naiman Naturals বহন করবে।
- গ্রাহকের সিদ্ধান্তের ক্ষেত্রে: পণ্য সম্পূর্ণ সঠিক ও অক্ষত থাকা সত্ত্বেও গ্রাহক যদি নিজের সিদ্ধান্তে অন্য কোনো পণ্যের সাথে তা পরিবর্তন (Exchange) করতে চান, তবে আগের পণ্যটি ফেরত পাঠানোর এবং নতুন পণ্যটি পুনরায় পাঠানোর উভয় শিপিং খরচ গ্রাহককে বহন করতে হবে।
৩. ডেলিভারি চলাকালীন অন-স্পট (On-Spot) রিটার্ন
- পছন্দ পরিবর্তন (Change of Mind): পণ্য হাতে পাওয়ার পর যদি দেখেন পণ্যটি সম্পূর্ণ ঠিক আছে কিন্তু আপনার পছন্দ হয়নি বা প্রয়োজন নেই, তবে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে ডেলিভারি চার্জ বাবদ ১৫০ টাকা প্রদান করে পণ্যটি সাথে সাথেই রিটার্ন করতে হবে। ডেলিভারি ম্যান চলে আসার পর “পছন্দ হয়নি” এই জাতীয় কোনো ওজুহাতে রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য হবে না।
- অন-স্পট ড্যামেজ: ডেলিভারি ম্যানের সামনে চেক করার সময় যদি পণ্য ক্ষতিগ্রস্ত বা ভাঙা পাওয়া যায়, তবে কোনো প্রকার ডেলিভারি চার্জ ছাড়াই গ্রাহক পণ্যটি রিটার্ন করতে পারবেন এবং আমরা বিনামূল্যে নতুন পণ্য পাঠাবো। (ভিডিও প্রমাণ সাপেক্ষে)
৪. যেসব ক্ষেত্রে কোনো অভিযোগ বা এক্সচেঞ্জ গ্রহণযোগ্য নয়
- স্বাস্থ্যবিধি ও সুরক্ষার স্বার্থে পণ্যের ভেতরের ফয়েল সিল (Foil Seal) খোলা বা নষ্ট করা হলে।
- ড্যামেজ বা ভুল পণ্যের দাবির পক্ষে কোনো স্পষ্ট ‘আনবক্সিং ভিডিও’ না থাকলে।
- পণ্য ডেলিভারি সম্পন্ন হওয়ার ৩ দিন পার হয়ে গেলে।
- গ্রাহকের নিজস্ব অসাবধানতা, ভুল সংরক্ষণ বা ব্যবহারের কারণে পণ্যের ক্ষতি হলে।
৫. রিফান্ড প্রক্রিয়া
- রিফান্ড অনুমোদিত হওয়ার পর ৩–৫ কর্মদিবসের মধ্যে গ্রাহকের বিকাশ/নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।
